• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৪:৫৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মেঘনা নদীর কূলে বস্তা খুলে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

২১ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:২০:৩২

মেঘনা নদীর কূলে বস্তা খুলে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর কূল থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

Ad

২০ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজার সংলগ্ন মেঘনা নদীর কূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টায় উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজার সংলগ্ন মেঘনা নদীর কূলে জোয়ারের পানির সাথে একটি বস্তা ভেসে আসে। স্থানীয়রা বস্তাটি খুলে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায়। তার শরীরে একটি লাল কাপড় ছিল। পরবর্তীতে স্থানীয়রা হাতিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও মরদেহের পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি জোয়ারের পানিতে ভেসে এসেছে।

বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us