• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ১২:০১:০১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:
রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে বিহারী ক্যাম্প থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে মিরপুর-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, প্রতিবেশীদের বরাত দিয়ে প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে, হতাশা থেকে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।ওসি আলমগীর জাহান জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।