• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৫:১৫ (17-Jun-2026)
  • - ৩৩° সে:

সলঙ্গায় রহস্যজনক মৃত্যু, সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার

১৭ জুন ২০২৬ বিকাল ০৫:০৩:২৫

সলঙ্গায় রহস্যজনক মৃত্যু, সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি পশ্চিমপাড়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কের প্রথম সেতুর নিচ থেকে মো. আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৭ জুন বুধবার সকালে স্থানীয়দের খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিচয় শনাক্তে জানা যায়, তিনি বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ী ঠিকাদারপাড়া এলাকার বাসিন্দা এবং মো. আবুল হোসেনের ছেলে।

সলঙ্গা থানার ওসি আসলাম আলী জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি রহস্যজনক হিসেবে দেখা হচ্ছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us