• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৩:৩৯ (17-Jun-2026)
  • - ৩৩° সে:

পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৭ জুন ২০২৬ বিকাল ০৫:৪৭:০৬

পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ি ডাঙ্গাপাড়া এলাকায় ইসরাত জাহান (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করে ঘরের বরগার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us