• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০১:৪৩ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীর মেঘনা নদী থেকে ৪২০ মণ জাটকা জব্দ

২৬ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৫৬:১৬

নোয়াখালীর মেঘনা নদী থেকে ৪২০ মণ জাটকা জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে ১৬ হাজার ৮'শ কেজি (৪২০) মণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। একই সাথে ১৬ জন জাটকা পরিবহণকারীকে আটক করা হয়।

Ad

২৬ জানুয়ারি শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

Ad
Ad

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মেঘনার ঢালচর এলাকা থেকে জাটকাসহ তাদের আটক করা হয়।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর মেঘনার হাতিয়ার ঢালচর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানে ভোলার মনপুরা থেকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটগামী একটি ব্লাকহেডে অভিযান চালানো হয়। পরে ব্লাকহেডে তল্লাশি করে প্রায় ৪২০ মণ জাটকাসহ ১৬ জনকে আটক করা হয়।

পরবর্তীতে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরোয়ারের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব ও অসহায় দুস্থ পরিবারের মাঝে জাটকাগুলো বিতরণ করা হয়। আটকব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন ডা. শফিকুর রহমান
ভোট দিলেন ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:২৪


ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৮:০৬


ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৮:৩৫







Follow Us