• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৩০:১৪ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

শাহজাদপুরে ১৪ কেজি গাঁজাসহ পিকআপ চালক আটক

৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:০৩:৫২

শাহজাদপুরে ১৪ কেজি গাঁজাসহ পিকআপ চালক আটক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রফিকুল নামক এক পিকআপ চালক গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময়ে তার কাছে থাকা ১৪ কেজি গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ।

৫ ফেব্রুয়ারি সোমবার রাত ৮টার দিকে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে তাকে আটক করা হয়।

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিল্লুর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি লালমনিরহাটের বুড়িমারী থেকে একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ওই পিকআপ চালক শাহজাদপুরের বাঘাবাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। পরে আমরা শাহজাদপুরের দিলরুবা বাসস্যান্ডে আগে থেকেই অবস্থান নেই এবং ১৪ কেজি গাঁজাসহ পিকআপ চালক রফিকুলকে হাতেনাতে আটক করি।

আটক পিকআপ চালকের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us