• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৭:৩৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সাভারে জায়েদ খানকে ভুয়াভুয়া স্লোগানে স্বাগত জানালো ভক্তরা

১৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৪৩:২৭

সাভারে জায়েদ খানকে ভুয়াভুয়া স্লোগানে স্বাগত জানালো ভক্তরা

স্টাফ রিপোর্টার, সাভার: ঢাকার সাভারে একটি শো-রুম উদ্বোধনে আসলে ডিগবাজি খ্যাত নায়ক জায়েদ খানকে দুয়োধ্বনি দিয়ে স্বাগত জানিয়েছেন ভক্তরা।

Ad

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৬টার দিকে সাভারের নিউমার্কেটের "কিউ আউটফিট" নামের একটি শো-রুম উদ্বোধনে এসে তিনি এই দুয়োধ্বনির শিকার হন।

Ad
Ad

মার্কেট ব্যবসায়ীরা জানান, আজ ৪টার দিকে সাভারের নিউমার্কেটের "কিউ আউটফিট" নামের একটি শো-রুমের উদ্বোধনে আসার কথা ছিল তার। তিনি সাভারে ৫টা ৪৫ মিনিটে এসে পৌঁছেন। এদিকে প্রায় দেড় ঘণ্টারও বেশি অপেক্ষা করছিলেন ভক্তরা। ভক্তদের চাপে জায়েদ খান গাড়ি থেকে নামতে পারছিলেন না। গাড়িতে প্রায় ৫, ৭ মিনিট বসে থাকার পরে তিনি নেমে যান। তাকে পুলিশ ও মার্কেট কর্তৃপক্ষ নিরাপত্তা দিয়ে মার্কেটের ভিতরে নিয়ে যান। ভিতরে নিয়ে যাওয়ার সাথে সাথে ভক্তরা ভুয়া ভুয়া বলে শ্লোগান দিতে থাকেন। পরে দ্রুত তিনি শো-রুমের সামনে চলে যান এবং শোরুম উদ্বোধন করেন।

এ ব্যাপারে জায়েদ খাঁন বলেন, আমি সাভারে আসার কথা শুনে অনেক ভক্তরা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। সকল ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ। তার সাথে এর চেয়ে বেশি কথা বলার সুযোগ পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us