• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ১০:৪০:১৩ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় শাড়িসহ ট্রাক জব্দ

১৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:১৬:৪২

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় শাড়িসহ ট্রাক জব্দ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী ইউনিয়নে একটি পাথর বোঝাই ট্রাকসহ ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।

১৮ ফেব্রুয়ারি রোববার ভোর সাড়ে ৪টার দিকে ওই ইউনিয়নের কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

বুড়িমারী ৬১ বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাসেম জানান, আটক মোট ১২ বস্তার মধ্যে ভারতীয় শাড়ি ও অন্যান্য মালামাল থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। তবে বস্তাগুলো এখনো খুলিনি। তিস্তা ব্যাটালিয়ন এসে এগুলো নিয়ে গিয়ে প্রকাশ্যে খুলে দেখার পর বিস্তারিত মূল্যসহ জানা যাবে।

Ad

এসময় তারা এ ঘটনায় বুড়িমারীর সিএন্ডএফ ব্যবসায়ী সাজেদুর রহমান মানিকের (৫০) সংশ্লিষ্টতা থাকতে পারে এমন তথ্য প্রাথমিকভাবে জানতে পেরেছে বলে গণমাধ্যমকর্মীদের অবগত করেন। পরে মানিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫



Follow Us