• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:৩৬:৪৫ (30-Apr-2026)
  • - ৩৩° সে:
কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ

কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ

কুমিল্লা প্রতিনিধি: ‎কুমিল্লা সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।‎২৯ এপ্রিল বুধবার রাতে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।‎বিজিবি সূত্র জানায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সীমান্তবর্তী হিম্মতপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহলদল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি পিকআপ ভ্যান ও বেশ কিছু বস্তা ফেলে পালিয়ে যায়।‎পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় থাকা ওই পিকআপ ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ উন্নত মানের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত এসব চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা।‎উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।