• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৩৯:২২ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও ২টি গরু জব্দ

১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩০:২১

পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও ২টি গরু জব্দ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড়ের পৃথক সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ২টি গরু জব্দ করেছে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

১৮ এপ্রিল শনিবার গভীর রাতে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট ও পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ধামেরঘাট বিওপির টহলদল সীমান্ত পিলার ৭৭০ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পেয়ারাবাগান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ পিস ভারতীয় শাড়ি জব্দ করে, যার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে, বড়শশী বিওপির টহলদল সীমান্ত পিলার ৭৭৮/৭ এস থেকে প্রায় ৪০০ গজ ভিতরে অমরখানা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় গরু আটক করে জব্দ করে, যার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ মালামাল আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০



Follow Us