• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৩৬:০০ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

২১ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৩৯:৫৬

কুমিল্লায় বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা।

২১ এপ্রিল মঙ্গলবার সকালে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত এসব শাড়ির সর্বমোট আনুমানিক মূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০



Follow Us