• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৫:০০:৪৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে নৌকায় ধর্ষণ

২৩ মার্চ ২০২৪ দুপুর ০১:১৭:৩৫

বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে নৌকায় ধর্ষণ

বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগীতে বাড়ি থেকে তুলে নিয়ে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২০ মার্চ বুধবার দিবাগত রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে। ওই কিশোরীর বাড়ি উপজেলার সড়িষামুড়ি এলাকায়।

Ad

ঘটনার পর বৃহস্পতিবার মেয়েটির বাবা বাদি হয়ে ১ জনের নাম উল্লেখ করে বেতাগী থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হয়। এ সময় পার্শ্ববর্তী এলাকার রতন বিশ্বাসের ছেলে বশির বিশ্বাস (৩৫) কথা আছে বলে মেয়েটিকে বাড়ির বাইরে নিয়ে যায়।

কিছুক্ষণ পরে তাকে ঘরে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজখুজি শুরু করে। এরপর সকালে অভিযুক্ত বশির কিশোরীকে তার খালু বাড়ির কাছে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে মেয়ের বাবা এসে কিশোরীকে উদ্ধার করে। তখন কিশোরী জানায় বশির তাকে গভীর রাতে নৌকায় করে নদীতে নিয়ে ধর্ষণ করে।

ভুক্তভোগী কিশোরীর বাবা  বলেন, ‘বশির নামে ওই ছেলে আমার মেয়েকে রাতে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। সকালে মেয়েকে উদ্ধার করে পুলিশে খবর দেই। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘অভিযুক্ত বশিরের বিরুদ্ধে ভুক্তভোগীর বাবা একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us