• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০২:০৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

সাটুরিয়ায় হেরোইনসহ ২ জন গ্রেফতার

২১ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

সাটুরিয়ায় হেরোইনসহ ২ জন গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া থেকে প্রায় ৩০ গ্রাম ওজনের হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Ad

২১ এপ্রিল রোবাবর দুপুর ২টার দিকে সাটুরিয়ার রাধানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলো- মো. আব্দুল্লাহ আল মামুন (৩৩) ও মো. ফারুক হোসেন (৩২)। তারা দুইজনেই সাটুরিয়ার নান্দেশ্বরী (গুচ্ছগ্রাম) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করা হয়। এতে দিক নির্দেশনা দেন এসপি মোহাম্মাদ গোলাম আজাদ খান। জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) আবুল কালাম সার্বিক তত্ত্বাবধান করেন। এতে উপ-পরিদর্শক (এসআই) বখতিয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অংশ নেন।

এ সময় দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ এবং তাদের নিকট থেকে অন্তত তিন লাখ টাকা মূল্যমানের প্রায় ৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (ইনচার্জ) আবুল কালাম বলেন, গ্রেফতার মামুনের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় সাটুরিয়া থানায় মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন ডা. শফিকুর রহমান
ভোট দিলেন ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:২৪


ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৮:০৬


ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৮:৩৫







Follow Us