• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:২০:৪৫ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

সিংড়ায় ধানবাহী ট্রাক্টরের চাপায় কিশোর চালক নিহত

৭ মে ২০২৪ দুপুর ০২:৩২:২৭

সিংড়ায় ধানবাহী ট্রাক্টরের চাপায় কিশোর চালক নিহত

নাটোর (সিংড়া) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ধানবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে মো. আরমান (১৫) নামের এক কিশোর চালক নিহত হয়েছে।

৭ মে মঙ্গলবার সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত মো. আরমান আলী (১৫) পৌর এলাকার উত্তর দমদমা মহল্লার মো. গোলাম মোস্তফার ছেলে। আরমান সিংড়া দমদমা পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

Ad

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সকালে মামার ট্রাক্টর নিয়ে ছোট চোউরগাড়ি বিলে কাটা ধান আনতে যায় আরমান। ধান বোঝাই করে ফিরে আসার সময় সকাল ৯ টার দিকে খারি থেকে মূল রাস্তায় ওঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এতে সে ট্রাক্টর থেকে ছিটকে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় আরমান। এ সময় তিনজন ধানকাটা শ্রমিকও আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও মরদেহ উদ্ধার করে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
৩০ মার্চ ২০২৬ সকাল ১০:৪০:৪৫



Follow Us