• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৮:২১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে গোল্ডেন না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

১২ মে ২০২৪ দুপুর ০২:৩৬:১৫

সৈয়দপুরে গোল্ডেন না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষায় গোল্ডেন না পাওয়ায় রাবসান জামি (১৬) নামের এক ছাত্র আত্মহত্যা করেছেন।

Ad

১২ মে রোববার সৈয়দপুর শহরের দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন পুরাতন বাবু পাড়ায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতের এক স্বজন জানান, রাবসাম জামির বাসা রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লালদিঘী এলাকায়। সে সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার সাবেক পৌর কাউন্সিলর মো. মোসলেম উদ্দিনের বাসা ভাড়া নিয়ে থাকতেন।

লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সে ৪. ৮৮ নম্বর পায়। ওই ছাত্রের ধারণা ছিল সে গোল্ডেন পাবে। কিন্তু পরীক্ষার ফলাফল উল্টো হওয়ায় মনক্ষুন্ন হয়ে ভাড়া বাসায় এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার পূর্বে ওই ছাত্র মারা যান।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. শাহা আলম জানান, মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us