• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১২:১৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৮ মে ২০২৪ সকাল ০৮:৫৯:৫১

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রশিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

Ad

১৭ মে শুক্রবার দুপুরে উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত রশিদুল ইসলাম ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনসুর আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুচলীবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মতিয়ার রহমান।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ ঘরে বৈদ্যুতিক সিলিং ফ্যানের তারের সংযোগ দিতে যান রশিদুল ইসলাম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ইউপি সদস্য মতিয়ার রহমান বলেন, ‘পানবাড়ি এলাকার রশিদুল নামের এক ব্যক্তি সিলিং ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us