• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই আষাঢ় ১৪৩৩ ভোর ০৫:৪৮:১৯ (23-Jun-2026)
  • - ৩৩° সে:
অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।২১ জুন রোববার রাত ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু খান ওই গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিচ্ছিলেন বাচ্চু খান। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শৌভিক শ্রাবণ দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই বাচ্চু খানের মৃত্যু হয়েছিল।কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।