• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৮:১০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

তাড়াশে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

১ জুন ২০২৪ বিকাল ০৫:৫৫:১৩

তাড়াশে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের দাদা কাউন্সিলর রব্বেল আলী।

Ad

১ জুন শনিবার তাড়াশ পৌরসভার কোহিত গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াফি (৮) ও ইশা ( ৬) আপন দুই বোন এবং কোহিত গ্রামের হযয়ত আলীর কন্যা।

Ad
Ad

এলাকাবাসী সূত্রে জানা যায়, কোহিত গ্রামের হযয়ত আলীর মেয়ে ইয়াফি ও ইশা গোসল করার জন্য বাড়ির পাশে থাকা পুকুরে নামে। অনেক সময় বাড়িতে না আসায় তাদের মা খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখতে পান। সেখান থেকে দুই মেয়েকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় এমপি আব্দুল আজিজ শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। ২ শিশু বোনের মৃত্যুতে এলাকায় শোকের মাতাম পড়েছে।

এ ব্যাপারে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুম মুনিরা জানান, হাসপাতাল নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭


Follow Us