• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৫৯:৪৯ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

৪ জুন ২০২৪ সকাল ১১:১১:৪৩

ফকিরহাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মায়ের সাথে অভিমান করে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে নিহতের পারিবার থেকে জানানো হয়েছে। নিহত লামিয়া (১৪) উপজেলার লখপুর ইউনিয়নের লখপুর গ্রামে জাকির শেখের মেয়ে।

Ad

৩ জুন সোমবার বিকালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। উপজেলার ২নং লখপুর ইউনিয়নের জাকির শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী স্থানীয় আবু বক্কর সিদ্দিকিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লামিয়ার পড়ালেখায় অমনোযোগীতার জন্য তার মা শিউলি বেগম দুপুরের দিকে তাকে বকাঝকা করেন। মায়ের বকাঝকা খেয়ে অভিমানে শিক্ষার্থী লামিয়া পরিবারের সকলের অগোচরে নিজের শয়ন কক্ষে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। দুপুর আনুমানিক ১টার দিকে তার মা ঘরে ঢুকলে মেয়েকে ঝুলে থাকা অবস্থায় দেখতে পায়।

এ সময় ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে লামিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করে। সংবাদ পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দাস বলেন, লামিয়া নামের কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাত হয়ে যাওয়ায় আগামীকাল সকালে ভিকটিমকে বাগেরহাট সদর হাসপাতালে পোস্টমার্টেমের জন্য পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন ডা. শফিকুর রহমান
ভোট দিলেন ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:২৪


ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৮:০৬


ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৮:৩৫







Follow Us