• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৫:৫৯ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনায় হত্যা, ৩ আসামি গ্রেফতার

৫ জুন ২০২৪ বিকাল ০৩:৪০:৩৭

মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনায় হত্যা, ৩ আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর আবুল হাশেম হত্যা মামলার ৩ আসামিকে ঘটনার ২ দিনের মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

গ্রেফতাররা হলো, আয়নাল খানের ছেলে নাছির খান (৩৫), পিয়ারুল খান ওরফে পারুলের ছেলে ইকবাল খান (৩৮) ও নাজমুল শেখের ছেলে মো. নাইম বাপ্পি (১৮)।

Ad
Ad

৫ জুন বুধবার বেলা ১১টায় সিরাজদিখান থানায় ওসির কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত।

তিনি বলেন, গত ৩ মে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি গ্রামে পাকা রাস্তার উপরে রামদা, টেটা-বল্লম দিয়ে কুপিয়ে আবুল হাশেমকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সখিনা বেগম বাদী হয়ে ৪ মে সিরাজদিখান থানায় হত্যা মামলা দায়ের করলে অভিযান চালিয়ে ৩ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও বলেন, মামলার প্রধান আসামিসহ বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যহত আছে।

উল্লেখ্য, নিহত হাশেম (৪৫) উপজেলার চর কুন্দলিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে ও বাসাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামের ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us