• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৪:৫১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

অষ্টগ্রামে বজ্রপাতে জেলে নিহত

১৯ জুন ২০২৪ সন্ধ্যা ০৬:১৬:২৩

অষ্টগ্রামে বজ্রপাতে জেলে নিহত

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ধলেশ্বরী নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মোঃ আয়দুল হক (৫৫) নামে এক জেরে নিহত হয়েছেন।

Ad

১৮ জুন মঙ্গলবার বিকালে উপজেলার দেওঘর ইউনিয়নের ধলেশ্বরী নদীতে এই দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত আয়দুল হক দেওঘর ইউনিয়নের পশ্চিম সাভিয়ানগর গ্রামের মৃত মনা মিয়ার ছেলে। তার ৫ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, আয়দুল হক দুপুরে বাড়ির সামনে থেকে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যান। বেলা ২টার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলেও আয়দুল হক নদীতে মাছ ধরেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজ নিয়ে দেখেন আয়দুল হক নৌকায় নেই।

এসময় অনেক খোঁজাখুজি করে বিকেল সাড়ে ৫টার দিকে পানিতে তলিয়ে যাওয়া আয়দুল হকের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

পরে, অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শরিফুল আলম তাঁকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন দেওঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আক্তার হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭


Follow Us