• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪৩:৫৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালপুরে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ ৩ শিশুর ২ জনের মরদেহ উদ্ধার

১৭ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:২৮:০২

লালপুরে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ ৩ শিশুর ২ জনের মরদেহ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই ভাইসহ ৩ শিশু নিখোঁজ হয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথ উদ্ধার তৎপরতা চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে।

Ad

১৭ জুলাই বুধবার দুপুরে  উপজেলার রামকৃষ্ণপুর কসাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন, উপজেলার মহেশপুর সরকারপাড়া গ্রামের কালাম সর্দারের ছেলে দিপু (১২) ও স্বপনের ছেলে জয় (১০)। এখনও নিখোঁজ কালাম সর্দারের আর এক ছেলে  অপু (১০)।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, দুপুরে চার শিশু একসাথে পদ্মা নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে খালিদ নামে এক শিশু উঠে আসতে পারলেও বাকি ৩ শিশু নদীতে তলিয়ে যায়। পরে শিশুর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালিয়ে দিপু ও জয়কে উদ্ধার করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯







Follow Us