• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৫:১০:১৬ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে শহীদ সাজ্জাদের পরিবারকে আর্থিক সহায়তা দিল জামায়াত

১৯ আগস্ট ২০২৪ সকাল ১০:০৬:৫৫

সৈয়দপুরে শহীদ সাজ্জাদের পরিবারকে আর্থিক সহায়তা দিল জামায়াত

নীলফামারী প্রতিনিধি: বৈষম্যবিরোধী আন্দোলন অংশ নিয়ে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ নীলফামারীর সৈয়দপুরের ছাত্র সাজ্জাদ হোসেনসহ নীলফামারী জেলার ৩ জন শহীদ এবং আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Ad

১৭ আগস্ট শনিবার সন্ধ্যায় সৈয়দপুর শহরের ড্রিমপ্লাস হোটেলে আনুষ্ঠানিকভাবে এক লাখ টাকা শহীদ সাজ্জাদের বাবা আলমগীর হোসেনের হাতে তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।

Ad
Ad

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল, সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সেক্রেটারি মাজাহারুল ইসলাম, শহর আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুহিদ প্রমুখ।

এর আগে নীলফামারী সদরের শহীদ রুবেল ও কিশোরগঞ্জ উপজেলার শহীদ নাঈমের বাড়িতে গিয়েও সহায়তার অর্থ পৌঁছে দিয়েছেন নেতৃবৃন্দ। এছাড়াও জলঢাকা উপজেলার কাজিরহাট এলাকায় গিয়ে নীলফামারীর চৌরঙ্গী মোরে পুলিশের গুলিতে গুরুতর আহত ফটো সাংবাদিক রায়হানুল ইসলাম ও শিক্ষার্থী ইয়াসিন আলীকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াতের ইসলামীর এখন রাজনৈতিক কোনো কর্মসূচি নেই। এখন জামায়াতে ইসলামীর কর্মসূচি হলো বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের খোঁজ-খবর নেওয়া ও আর্থিক সহায়তা প্রদান করা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us