• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০১:৩৫ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

হিলিতে আন্দোলনে আগুনে পুড়ে নিহত ছাত্র সূর্যের মরদেহ উত্তোলন

১০ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৫১:৪৭

হিলিতে আন্দোলনে আগুনে পুড়ে নিহত ছাত্র সূর্যের মরদেহ উত্তোলন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগুনে পুড়ে আসাদুজ্জামান নুর সূর্য (১৭) নামে এক শিক্ষার্থীর ১ মাস ৫ দিন পর ময়নাতদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে।

Ad

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ডাঙ্গাপাড়া কবরস্থান থেকে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে পুলিশ আসাদুজ্জামান নুর সূর্যের মরদেহ উত্তোলন করেন।

Ad
Ad

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাকিমপুর থানার আসাদুজ্জামান নুর সূর্য ও পাঁচবিবি থানার নাইমের পোড়া মরদেহ সাবেক পৌর মেয়র জামিল হোসেনের বাড়ি থেকে উদ্ধার করা হয়। সেসময় পুলিশের কর্মবিরতি চলায় এলাকাবাসী ময়নাতদন্ত ছাড়ায় তাদের মরদেহ দাফন করেন। পরে ১৯ আগস্ট এ ব্যাপারে হাকিমপুর থানায় আসাদুজ্জামান নুর সূর্য এর ভাই সুজন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তের স্বার্থে মরদেহের ময়নাতদন্তের জন্য পুলিশ আদালতে আবেদন করেন। আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিনের উপস্থিতিতে সূর্যের মরদেহ উত্তোলন করার নির্দেশ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন ডা. শফিকুর রহমান
ভোট দিলেন ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:২৪


ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৮:০৬


ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৮:৩৫







Follow Us