• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৬:১৬ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

আখাউড়ায় রেলের জমি থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২১:১১

আখাউড়ায় রেলের জমি থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সড়ক বাজার ও বাইপাস এলাকায় রেলের জায়গায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত।

১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে অভিযানে রেলওয়ের জায়গায় অবৈধ অন্তত ৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রয়েছে সড়ক বাজার এলাকায় ফলের দোকান ও বাইপাস সড়কের পাশে মুদির দোকান, চায়ের দোকান ও কনফেকশনারি দোকান।  

Ad
Ad

অভিযানে নেতৃত্ব দেন আখাউড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার সহকারী ভূমি কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও আখাউড়া ভূমি অফিসের মো. কায়সার হামিদ কাননগো।

Ad

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া বলেন, আখাউড়া সড়ক বাজারের মটর স্ট্যান্ড ও বাইপাস এলাকায় ৫০ টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬







জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭


Follow Us