• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:১২:৩৯ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

কাপ্তাইতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

১৫ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৭:৪৮

কাপ্তাইতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

রাঙামাটি (কাপ্তাই) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ক্রীস্টিয়ান হাসপাতালের পাশে অবস্থিত খাঁন সাহেবের মাজারের পানির পাম্পের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শৈফু খিয়াং (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।

১৫ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টার কিছু সময় পরে এই ঘটনা ঘটে বলে জানান ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল চাকমা।

Ad
Ad

নিহত শৈফু খিয়াং ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তোন খিয়াংয়ের ছেলে।

Ad

কাপ্তাই থানার ওসি মো. মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ হাসপাতালে যান। এই ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
৩০ মার্চ ২০২৬ সকাল ১০:৪০:৪৫




Follow Us