• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:০১:৩৪ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দুজনকে গ্রেফতার

২১ অক্টোবর ২০২৪ দুপুর ০১:০০:০৫

কুমিল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দুজনকে গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত দুজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

২০ অক্টোবর রোববার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বড় পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বুড়িচং থানায় হস্তান্তর করে র‌্যাব।

Ad
Ad

গ্রেফতার আসামীরা হলেন বুড়িচং উপজেলা যুবলীগের সহসভাপতি আদনান হায়দার (৪০) এবং মো. দুলাল (৩৮)।

Ad

র‌্যাব জানায়, গ্রেফতার আসামীরা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিরীহ শিক্ষার্থীদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় হত্যা চেষ্টার মামলা করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ‘গ্রেফতার দুজনকে রোববার রাতে র‌্যাব আমাদের কাছে হস্তান্তর করেছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
৩০ মার্চ ২০২৬ সকাল ১০:৪০:৪৫






Follow Us