• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৩০:৫২ (14-May-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে হত্যা মামলায় ছাত্রলীগের দুই জন গ্রেফতার

২৭ অক্টোবর ২০২৪ সকাল ০৯:০৫:৪৮

কালীগঞ্জে হত্যা মামলায় ছাত্রলীগের দুই জন গ্রেফতার

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি: হত্যা মামলায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কাকিনা ইউনিয়নের শাকিল আহম্মেদ নামে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

২৬ অক্টোবর শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।

Ad
Ad

গ্রেফতার শাকিল আহম্মেদ কালিগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কবিবাড়ি এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ও ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী ছিলেন।

Ad

লালমনিরহাট ডিবি পুলিশের ওসি আমিরুল ইমলাম বলেন, রংপুর মেট্রোপলিটনের একটি থানার হত্যা মামলায় এজাহার নামীয় আসামী শাকিল আহম্মেদ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কাকিনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অপরদিকে ঢাকা লালবাগ থানার শাহিনুর ইসলাম হত্যা মামলায় শুক্রবার একই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাবেক কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সাঈদকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের দায়ের হত্যা মামলায় কালীগঞ্জ উপজেলা থেকে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us