• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৫১:০০ (14-May-2026)
  • - ৩৩° সে:

মাটিরাঙ্গায় ২ মামলার পলাতক আসামি গ্রেফতার

২৭ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:২৩:০০

মাটিরাঙ্গায় ২ মামলার পলাতক আসামি গ্রেফতার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই মামলার পলাতক আসামি সোলায়মান বাদশাকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।  

২৬ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নবীনগর এলাকার মৃত মজিদ লিডারের ছেলে। তিনি মাটিরাঙ্গা পৌর যুবলীগের দপ্তর সম্পাদক।

Ad
Ad

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার এসআই মো. সুমন মিয়া ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে।

Ad

তার বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় পৃথক দুটি মামলা রয়েছে। তার মধ্যে একটি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে। অন্য একটি ভাঙচুর ও লুটপাটের মামলা রয়েছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম বলেন, দুই মামলার পলাতক আসামি সোলায়মান বাদশাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮









Follow Us