• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৫:০০:০৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

শিবচরে পুকুরের পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

২৮ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫২:৪৫

শিবচরে পুকুরের পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা বাবলাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Ad

নিহত শিশুরা আপন ভাই-বোন। তাদের মধ্যে একজনের নাম আব্দুল রহিম (৩) অপর জনের নাম ছাফানা (৫)। তারা সৌদি প্রবাসী সোনোয়ার হোসেনের সন্তান।

Ad
Ad

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বেলা বারোটার দিকে শিশু আব্দুর রহিম ও সাফানা একসঙ্গে খেলেছিল। তারা খেলতে খেলতে একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন শিশু দুজনকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পুকুরে পানিতে দেখতে পান। শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে। মনে হয়, দীর্ঘ সময় পানিতে ডুবে ছিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুকতার হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us