• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৪৭:৫১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ছাত্র আন্দোলনে আহত কামরুলকে সহায়তা প্রদান

৩০ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৫৭:৩৬

কুমিল্লায় ছাত্র আন্দোলনে আহত কামরুলকে সহায়তা প্রদান

কুমিল্লা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে ছাত্র আন্দোলনে আহত কামরুলের পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।

Ad

২৯ নভেম্বর শুক্রবার আহত কামরুলকে ৫০ হাজার টাকা এবং হুইল চেয়ার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহবায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মাহির তাজওয়ার ওহি, মুখপাত্র জাবেদ, মুখ্য সংগঠক মোস্তফা জিহানসহ আরও অনেকে।

কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আবু রায়হান সমাজের সকল বিত্তবানদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান এবং কুমিল্লা জেলার সকল হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে আহত এবং শহীদদের বিনামূল্যে চিকিৎসা এবং শিক্ষা সেবা নিশ্চিত করার অনুরোধ করেন।

Ad
Ad

গ্রান্ড দেশপ্রিয় হোটেলের স্বত্বাধিকারী ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটি কুমিল্লা মহানগরের দপ্তর সম্পাদক পিংকু চন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। পিংকু চন্দ্র আগামী দিনেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সেবামূলক কার্যক্রমে পাশে থাকবেন বলেও জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us