• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৩:১৯ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

সাদুল্লাপুরে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

৮ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৫:২৫

সাদুল্লাপুরে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে রায়হান মিয়া (৪০) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

৮ ডিসেম্বর রোববার সকালে রায়হান মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়। রায়হান মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের মৃত ছামছুল হকের ছেলে।

Ad
Ad

স্বজনরা জানায়, রায়হান মিয়ার সঙ্গে পারিবারিক বিষয়ে তার স্ত্রীর মনোমানিল্য হয়। এরই অভিমানে শনিবার (৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে সবার অজান্তে বাড়ির পেছনে আমগাছে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পর তাকে ঝুলতে দেখা গেলে দ্রুত উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রায়হান মিয়াকে মৃত ঘোষণা করেন।

রায়হান মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বনগ্রাম ইউপি সদস্য শাহীন মিয়া বলেন, তিনি কি কারণে গলায় ফাঁস দিয়েছেন সেটি জানা নেই।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, শনিবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রায়হান মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরুতহাল রিপোর্ট শেষে রোববার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us