• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:০৮:৪৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

হিজড়া চেইঞ্জ মেকার অ্যাওয়ার্ড পেলেন আনোয়ারা

১১ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:২৪:৩৫

হিজড়া চেইঞ্জ মেকার অ্যাওয়ার্ড পেলেন আনোয়ারা

রংপুর ব্যুরো: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রংপুরে হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে হিজরা চেইঞ্জ মেকার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

Ad

১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও নবপ্রভাত ফাউন্ডেশনের উদ্যোগে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। নবপ্রভাত ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ও বিভাগ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন।

Ad
Ad

এ সময় প্রধান অতিথি বলেন, ‘মানবাধিকারের ক্ষেত্রে সকলের সমান সুযোগ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আমাদের আরও উদ্যোগী হতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জর্জ কোর্টের আইনজীবী ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্যানেল ল'ইয়ার প্রিয়াঙ্কা রহমান এবং বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সিবিও কো-অরডিনেটর টিউলিপ এক্কা।

আলোচনা পর্বে বক্তারা হিজড়া জনগোষ্ঠীর প্রতি সমাজের ইতিবাচক মনোভাব ও সহানুভূতির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, হিজড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে হলে সামাজিক, অর্থনৈতিক ও আইনি সহায়তা নিশ্চিত করতে হবে।

এ বছর আনোয়ারা ইসলাম রানীকে অনুষ্ঠানে হিজড়া চেইঞ্জ মেকার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তার অসামান্য কাজ ও নেতৃত্ব হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ শুধু হিজড়া জনগোষ্ঠীর উন্নয়ন নয়, বরং সমাজে তাদের গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক হবে। তারা আরও বলেন, মানবাধিকারের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে সকলের জন্য সমান সুযোগ তৈরি করা বিশ্ব মানবাধিকার দিবসের মূল বার্তা।

এই আয়োজন রংপুরে মানবাধিকারের প্রচার এবং হিজড়া জনগোষ্ঠীর প্রতি সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us