• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৪:৩৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল‌নে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

২০ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:১১:০৬

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল‌নে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় কালিহাতীর বীর বাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোহরাব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সা‌ড়ে ১১টায় গোয়েন্দা পু‌লিশ (ডি‌বি) চেয়ারম‌্যান ছোহরাব‌কে সদর থানা পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর ক‌রে।

Ad
Ad

পুলিশ সূ‌ত্রে জানা গে‌ছে, গত ৪ আগস্ট টাঙ্গাইল শহরের সিটি মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন করছিল। এ সময় সেখানে আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে গুলি, মারপিট করা হয়। পরে এ ঘটনায় লতিফ মিয়া ১৩ নভেম্বর বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় প্রায় ১৫০ জন‌কে অজ্ঞাত আসামী করা হয়। এ মামলায় সন্দিগ্ধ (অজ্ঞাতনামা) আসামী হিসেবে ছোহরাব আলীকে গ্রেফতার দেখানো হয়েছে।

জানা যায়, কালিহাতীর বীর বাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোহরাব আলীর বিরুদ্ধে জমি দখল, হামলা, হামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তিনি বীর বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন কর‌ছেন। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, ডি‌বি পু‌লিশ চেয়ারম‌্যান‌ ছোহরাব আলীকে আটক ক‌রে হস্তান্তর ক‌রে‌ছে। ১৩ নভেম্বর থানায় দায়ের হওয়া মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে তা‌কে গ্রেফতার দেখানো হয়েছে। পরে দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us