• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৪২:০২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার অপরাধে দুই মাসের জেল, এক্সকেভেটর জব্দ

১০ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:০৯:৪৩

শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার অপরাধে দুই মাসের জেল, এক্সকেভেটর জব্দ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার অপরাধে দুই মাসের জেল ও এক্সকেভেটর জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Ad

৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে শোরসাক পূর্ব পাড়া ফসলী জমি থেকে এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটছিল অসাধু ব্যবসায়ী।

Ad
Ad

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসির আরাফাতের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।  

ওই সময় শোরসাক পূর্বপাড়া ফসলী জমি থেকে এক্সকেভেটর দিয়ে টপসয়েল কেটে কৃষিজমি ধ্বংস করার অপরাধে তোফাজ্জল নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একই সময় কৃষি জমি ধ্বংস করার কাজে ব্যবহৃত এক্সকেভেটরটি জব্দ করা হয় ও উপজেলা কৃষি অফিসার, শাহরাস্তির জিম্মায় প্রদান করা হয়। অভিযানে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা ও শাহরাস্তি থানা পুলিশের একটি টিম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us