• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৫৮:৫৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

২৫ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৩৩:৪৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত
“ফাইল ছবি”

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে হাবিল নামে একজন আহত হয়েছেন।

Ad

হাবিল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি নামোপাড়া গ্রামের বেলালের ছেলে।

Ad
Ad

২৫ জানুয়ারি শনিবার বেরা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহাবাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মোহা. কাসেদ আলী।

তিনি বলেন, এলাকাবাসীর কাছে জানতে পেড়েছি, শনিবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে গমের খেতে পানি দিতে যান হাবিল। ওই সময় তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে তিনি আহত হন।

তিনি আরও বলেন, হাবিল খুব ভালো ছেলে। তিনি কোনো প্রকার চোরাকারবারির সঙ্গে জড়িত নয়। এমনকি তার নামে কোনো মামলাও নাই।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শনিবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সাত থেকে আটজন চোরাকারবারি ভারতে প্রবেশ করে। এই সময় বিএসএফ দুই থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে। কেউ আহত হয়েছে কিনা তা এখনো জানি না। এ ব্যাপারে বিস্তারিত পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাতে পারবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন ডা. শফিকুর রহমান
ভোট দিলেন ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:২৪


ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৮:০৬


ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
ঝিনাইদহে প্রিসাইডিং অফিসারকে অপসারণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৮:৩৫







Follow Us