• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৫:০০:৪৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

আবু সাঈদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা ইসলামপুরে গ্রেফতার

১৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:১২:২৯

আবু সাঈদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা ইসলামপুরে গ্রেফতার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ডেভিল হান্ট অপারেশনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা এবং আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ ফেব্রুয়ারি শনিবার রাতে ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

Ad

গ্রেফতার ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশাহ্ চৌধুরীর ছেলে।

Ad
Ad

পুলিশ জানায়, শনিবার রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়৷ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি এখানে এসে আত্মগোপনে থাকেন। তিনি আবু সাঈদ হত্যা মামলার আসামি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ বলেন, ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরদিকে আরেকটি অভিযান চালিয়ে ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শোভনকে গ্রেফতার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us