• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:৫০:৫৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শাশুড়ীকে গলা টিপে হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

২০ মার্চ ২০২৫ দুপুর ০২:২৭:০৩

শাশুড়ীকে গলা টিপে হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ২০২৪ সালের ২৭ এপ্রিলে শাশুড়ীকে ধারালো দা দিযে আঘাত ও গলা টিপে হত্যার ঘটনার মামলার আসামী শাকিল আহমেদ অরফে তছিকুল (২৩) কে আটক করেছে র‌্যাব-৫।

Ad

২০ মার্চ বৃহস্পতিবার গভীর রাতে বাঘা থানাধীন বাউসা হেদাতিপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে আটক করা হয়।

Ad
Ad

আটক ব্যক্তি বাঘা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সাহাদত আহাদত আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গত বছর শাশুড়ীর মাথায় আঘাত করে এবং গলা টিপে হত্যা করে পুকুরে ফেলে দিয়ে সে দ্রুত পালিয়ে যায়। হত্যার পর নিহতের মেয়ে বাদী হয়ে বাঘা থানায় হত্যা মামলা দায়ের করেন। এই নারকীয় হত্যাকাণ্ডের সঠিক তথ্য উদঘাটন ও ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্যের ভিত্তিতে আসামীর উপর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে তাকে আটক করে থানায় পাঠানো হয়েছে।

আটকের সত্যতা নিশ্চিত করে বাঘা থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জমান বলেন, র‌্যাব-৫ একজন হত্যা মামলার আসামীকে আটক করে থানায় দিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে। জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।    

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us