• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১০:০৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে ৩শ’ হতদরিদ্র ছিন্নমূল মানুষের ঈদ উপহার দিলো সমাজ কল্যাণ সংঘ

২৯ মার্চ ২০২৫ দুপুর ০২:৪০:১২

শ্রীপুরে ৩শ’ হতদরিদ্র ছিন্নমূল মানুষের ঈদ উপহার দিলো সমাজ কল্যাণ সংঘ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে গলদাপাড়া সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ৩শ’ হতদরিদ্র ছিন্নমূল মানুষের মধ্যে ঈদ উপহার দেয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের মুখে হাসি ফুটাতে এমন উদ্যোগ গ্রহণ করেছে সেচ্ছাসেবী সংগঠনটি।

Ad

২৮ মার্চ শুক্রবার উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া নেয়ামত আলী উচ্চ বিদ্যালয় মাঠে গলদাপাড়া সমাজকল্যাণ সংঘের উদ্যোগে হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেয়া হয়েছে।

Ad
Ad

গলদাপাড়া সমাজ কল্যাণ সংঘের সভাপতি জহিরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পুলিশ সদস্য এনামুল হক, সমাজ সেবক লাল মিয়া ফকির, স্কুল শিক্ষক মো. রফিকুল ইসলাম, সাংবাদিক রাতুল মণ্ডল, মুফতি সাদিকুর রহমান, ইব্রাহিম খলিল, আজাহারুল ইসলাম বাচ্চু, মনিরুজ্জামান, আনিছুর রহমান, হিমেল, সাকিন মিয়া জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সংগঠনের উপদেষ্টা সিএমপি’র চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব উদ্দিনের পৃষ্ঠপোষকতায় ঈদ উপহার তুলে দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us