• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০১:৫৬:৩৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা আতাউল হকের ইন্তেকাল, গার্ড অব অনার প্রদান

২৯ মার্চ ২০২৫ রাত ০৮:৪৪:২৬

মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা আতাউল হকের ইন্তেকাল, গার্ড অব অনার প্রদান

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আতাউল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Ad

২৮ মার্চ শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

Ad
Ad

শনিবার বেলা ৩টার দিকে গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা।

আতাউল হক মেহেরপুর জেলার গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি।

শনিবার দুপুর গার্ড অব অনার শেষে চর গোয়াল গ্রাম মাটপাড়া গোরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us