• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ১২:০২:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:
শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল

শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে দলটির প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।পোস্টে জানানো হয়, জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হলে রাত দেড়টার দিকে স্বদেশ হাসপাতালে তার মৃত্যু হয়।তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।