• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:০৬:২০ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম গ্রেফতার

১৬ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩৬:৫০

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

১৬ এপ্রিল বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সেলিমকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

রূপগঞ্জে রবিন টেক্সটাইলে গার্মেন্টসের শ্রমিক অসন্তোষের ঘটনায় সেলিম মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।

Ad

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, সেলিমকে ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। রবিন টেক্সটাইলে শ্রমিক অসন্তোষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ১০ এপ্রিল বকেয়া বেতনের দাবিতে ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ৪৬৬ জন শ্রমিকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
৩০ মার্চ ২০২৬ সকাল ১০:৪০:৪৫




Follow Us