• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৮:২২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুর টঙ্গীতে ভাঙারির গোডাউনে আগুন

৩ মে ২০২৫ দুপুর ০২:২৯:৩০

গাজীপুর টঙ্গীতে ভাঙারির গোডাউনে আগুন

টিটন কুমার ঘোষ, পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে টঙ্গীতে একটি ভাঙারির গোডাউনে আগুন লেগেছে।

Ad

৩ মে শনিবার সকালে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ শরিফ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আগুনে পুড়ে গেছে গোডাউনটি। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগেুনের সূত্রপাত হয়েছে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে গাজীপুর সিটির ৫১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমজাদ হোসেনের ভাই আলমগীরের ভাঙারির গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তাদের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় দোকানদার রাসেল বলেন, ‘আগুন যখন লাগে তখন ভয়ে দৌড়ে বের হয়ে আসি। আগুনের তীব্রতায় পাশের একটি স্কুলের জানালার কাচ ভেঙে গেছে। বাজারের অন্তত চারটি দোকানের টিন ও মালামালের ক্ষতি হয়েছে।

টঙ্গী ফায়ার স্টেশনের  কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘তিন ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভাঙারি ও কর্কশিট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us