• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৩:০৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে হত্যা মামলার আসামী গ্রেফতার

১৩ মে ২০২৫ বিকাল ০৩:০৩:৪২

রাজশাহীতে হত্যা মামলার আসামী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল এলাকায় অভিযান পরিচালনা করে ফরিদপুরের আলোচিত কিশোর গ্যাংয়ের সদস্য ইসমাইল বেপারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

Ad

অভিযুক্ত ১০ মে শনিবার ছুরিকাঘাতে ইয়াসিন খালাসী (১৬) নামের এক ওয়ার্কশপ শ্রমিক খুনের অন্যতম প্রধান আসামী।

Ad
Ad

গ্রেফতার ইসমাইল বেপারী (১৮) ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন মিয়াপাড়া গ্রামের আওয়াল বেপারীর ছেলে।

১৩ মে মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, নিহত ব্যাক্তির সাথে পূর্ব হতে এলাকায় আধিপত্য বিস্তার, বট গাছের জট কাটাসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে এলাকায় শত্রুতা চলে আসছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যায় ইয়াসিন খালাসীকে হত্যা করা হয়। নিহতের পরিবার তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। এরপর থেকেই খুনি ইসমাইল পলাতক ছিল।  

ওই মামলার সূত্র ধরে র‌্যাব-৫, সোমবার রাতে বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পালিয়ে থাকা অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা চলমান থাকবে বলেও র‌্যাব জানায়।

আসামীকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us