• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ রাত ০৮:৫১:০৩ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

বন্দরে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

২৮ মে ২০২৫ দুপুর ০২:৫৫:২০

বন্দরে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বন্দরে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ কুমিল্লার ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- কুমিল্লা জেলার বুড়িচং থানার পয়াত উত্তরপাড়া এলাকার মনির হোসেন মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৫) ও একই এলাকার কাজল মিয়ার ছেলে সাব্বির হোসেন (১৮)। এ ঘটনায় কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ বাদী হয়ে  বন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

Ad
Ad

থানা সূত্রে জানা যায়, এর আগে গত ২৬ মে সোমবার বিকেলে বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের বনতলা সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী ঢাকা মেট্রো ড ১২-৪৬৮১ নাম্বারে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Ad

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে অবাধে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বনতলা সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।  ২৭ মে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬


Follow Us