• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৮:২২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

২ জুন ২০২৫ দুপুর ১২:২৩:০৯

কুমিল্লায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ভোক্তাদের অধিকার রক্ষায় পরিচালিত এক অভিযানে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।

Ad

১ জুন রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত আদর্শ সদর উপজেলার সদর হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

Ad
Ad

অভিযানে পদ্মা মেডিকেল সার্ভিসেস নামক একটি ডায়াগনস্টিক সেন্টারে মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত টেস্ট ফি আদায়ের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, তাইফ মেডিকেল সার্ভিসেস-এ নির্ধারিত তাপমাত্রায় রিএজেন্ট সংরক্ষণ না করা এবং প্রতিশ্রুত সেবার মান বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতে সেবার মান বজায় রাখা এবং ভোক্তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি সহযোগী দল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us