• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৮:৫৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ছাতকে ভারতীয় চোরাই পণ্যসহ ৩জন আটক

১৯ জুলাই ২০২৫ সকাল ১০:২৪:৫৯

ছাতকে ভারতীয় চোরাই পণ্যসহ ৩জন আটক

ছাতক (সুনামগঞ্জে) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে উনিশ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্যসহ ৩ জনকে আটক করেছে ছাতক উপজেলা সেনা ক্যাম্পের টহলরত সেনা সদস্যরা।

Ad

জানা যায়, ১৭ জুলাই বৃহস্পতিবার রাতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার সুরমা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-উ-১৪-১২৩১ নং কাভার্ডভ্যানে করে আসা ভারতীয় পণ্য ফুসকা রেডব্লু সহ ৩ জনকে আটক করা হয়।

Ad
Ad

আটককৃতরা হলেন উপজেলার টেংগারগাঁও গ্রামের হারিছ আলীর ছেলে জাহিদ মিয়া (২৫), ঢাকার সাভার থানার তালবাগ গ্রামের সাইফুদ্দীনের ছেলে মো.পারভেজ (৪৫) ও মো. জালাল সরদারের ছেলে মো.জহিরুল ইসলাম (২৩)।

আটকৃত মালামালের মধ্যে রয়েছে ৫১৪০- কেজি ফুসকা, ৯৫৮ পিস রেডব্লু ক্যান ২টি এন্ড্রয়েড ও ২টি বাটন মোবাইল ফোন। যার আনুমানিক বাজার মূল্য-১৮ লাখ  ৬৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আটকৃত মালামাল ও আসামীদেরকে ছাতক থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মো.মোখলেছুর রহমান আকন্দ জানান আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us