• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১৪:২৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

খুলনায় পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৩

২৩ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৪৩:০৪

খুলনায় পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৩

খুলনা ব্যুরো: খুলনার রূপসায় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

২৩ জুলাই বুধবার দুপুরে রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad
Ad

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কয়েকজন ব্যক্তি উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামে নিরীহ জনগণকে অস্ত্র দেখিয়ে মারধর করেছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে জনগণের সহায়তা নিপুন দাশ, নৃপেন মহলী ও অভিজিৎ মহাস্তকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, কাঠের বাটসহ লম্বা ২৪ ইঞ্চি একটি রামদা, একটি স্টিলের তৈরি চাকু উদ্ধার করা হয়।

এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তিরা পলাতক ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অস্ত্রধারী ক্যাডার। তারা বিভিন্ন সময়ে এলাকায় তাদের পূর্ববর্তী প্রভাব খাটিয়ে গোপনে চাঁদাবাজি করে আসছে। তাদের গ্রেফতারের পর তাদের চাঁদাবাজি ও অপরাধের বিভিন্ন তথ্য বেরিয়ে এসেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us