• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৪৬:৫৩ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

রূপগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ১৭

৪ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১৯:৫৬

রূপগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ১৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারাায়ণগঞ্জের রূপগঞ্জে নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদণ্ড ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম এক আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করেন। অন্যান্য আসামিরা পলাতক রয়েছে।

Ad
Ad

আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট ওমর ফারুক নয়ন জানান, ২০১১ সালের ৫ নভেম্বর জালাল উদ্দিনের ছেলে বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে আসামিরা। এ ঘটনায় বাবা বাদী হয়ে হত্যা মামলা করলে দীর্ঘ শুনানি শেষে আদালত ২৬ জন আসামির মধ্যে তাওলাদকে মৃত্যুদণ্ড এবং ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। এছাড়া ৬ জন খালাস এবং ২ জন আসামি মৃত্যুবরণ করেছেন।

Ad

দণ্ডপ্রাপ্ত হলেন- তাওলাদ ওরফে জহিরুলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- মিজান, মোহাম্মদ আলী, আব্দুল লতিফ, হানিফ, সোহেল, সবুজ, মিলন, সেলিম, গুলজার, লেদা ফারুক, রাসেল, মোমেন, সাদ্দাম, শাহীন, রুহুল আমিন, আবুল, পণ্ডিত।

খালাসপ্রাপ্ত ৬ জন হলেন আবু, মাসুদ, মান্নান, শামীম, সোহেল ও দেলোয়ার। আবুল হাসেম ও শওকত মৃত্যুবরণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭






Follow Us