• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৬:০৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে গোসল করতে নেমে ৩ কিশোরী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

৫ অক্টোবর ২০২৫ সকাল ১১:৩৫:১৮

টাঙ্গাইলে গোসল করতে নেমে ৩ কিশোরী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে ৩ কিশোরী নিখোঁজ হয়। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Ad

৪ অক্টোবর শনিবার দুপুরে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের ঘোষ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিখোঁজরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সোনা মাইজাল গ্রামের প্রবাসী বোরহান উদ্দিনের দুই মাদ্রাসায় পড়ুয়া কন্যা আছিয়া আক্তার (১২) ও মাফিয়া আক্তার (১০) এবং ওদের খালাতোবোন কেশন মাইজাল এলাকায় মনিরুজ্জামানের কন্যা পঞ্চম শ্রেণীর ছাত্রী মনিরা আক্তার (১১)।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নিখোঁজ ওই তিন কিশোরী অপর খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে উপজেলার ঘোষ পাড়া এলাকায় বেড়াতে আসে। পরে শনিবার দুপুরে তারা পরিবারকে দোকানে যাওয়ার কথা বলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা নদীর স্রোতে ডুবে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের মধ্যে মনিরা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনকে এখনও খোঁজে পাওয়া যায়নি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মো. জানে আলম বলেন, নদীতে নিখোঁজ এর ঘটনা জানতে পেরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যে পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া না যায় ততক্ষণ উদ্ধার কাজ চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us